• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

না’ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে সবুজকে অপসারণ

প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১০:০০
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১০:০০

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্য নির্বাহী কমিটির উপস্থিত ১০জন সদস্যের মধ্যে ৮ জন সদস্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে সম্মতি প্রকাশ করেন।
পরে দুই তৃতীয়াংশ সদস্য এর মতামতকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গত ৬ জুন তারিখের সভায় কার্য নির্বাহী কমিটির ৮ জন (দুই তৃতীয়াংশ) সদস্য সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
এবং পরবর্তী সভায় বিষয়টি এজেন্ডা দিয়ে আলোচনা করার জন্য কার্য নির্বাহী কমিটির ৮ জন সদস্য লিখিত আকারে প্রেসক্লাবের সভাপতি অনাস্থা প্রস্তাবটি এজেন্ডা আকারে এনে আলোচনা ও সিদ্ধান্ত নেবার অনুরোধ জানান।
কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে/অমান্য করে ইচ্ছাকৃত ভাবে কার্যকরী কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টিরসহ নানা অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করা হল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম