• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৫৫

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান (৩২) কে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দÐপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। সেই সঙ্গে ভিকটিম মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে হান্নানের সঙ্গে বাগবিতÐা হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে গলা কেটে করে হত্যা করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় তৎকালীন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
আদালতের পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম