• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নারী-শিশু সহ কোন মানুষই এই গণহত্যা থেকে বাদ পড়েনি : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:৪১
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:৪১

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, “আওয়মী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশের সীমাহীন লুটপাট চালিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। নির্বিচারে গুম-খুন চালিয়েও যখন জনগনেকে রাস্তা শেষ পর্যন্ত ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে গণহত্যা চালিয়েছিল। নারী-শিশু সহ কোন মানুষই এই গণহত্যা থেকে বাদ পড়েনি। অবস্থা বেগতিক দেখে গণখুনি শেখ হাসিনা দলবল নিয়ে প্রভুর দেশে পালিয়েছে। এখন তাদের আবার রাজনীতি করার খায়েশ জন্মাচ্ছে। গুম, খুন, লুটপাট ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করতে পারবে না। গণহত্যার দায়ে শুধু শেখ হানিনার বিচার করা হবে। এখন কতজন কত কথা বলেন। বাস্তবতা হচ্ছে ভিন্ন। আওয়ামী লীগের রেজিমে সব চেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমাদের নেত্রী দেশের সবচেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি। এম. ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার এদেশের মাঠিতেই হবে ইনশাআল্লাহ।”

মঙ্গলবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল এলাকায় বিএনপি নেতা লায়ন মো. আাসাদুল হক আসাদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় ৫শত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এক পক্ষ লুটপাট করে সম্পদের পাহাড় গড়বে, আর এক পক্ষ দারিদ্র্যসীমার নিচে থাকবে আমরা এমন বাংলাদেশ চাইনা। সাম্য ও সমৃদ্ধির ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মান হবে। যেখানে সমতা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মান হবে, ক্ষমতার ভারসাম্য থাকবে। তাই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে সত্যিরার্থে একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

লায়ন মো. আসাদুল হক আসাদের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল মামুবের সঞ্চালনয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম