• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ২:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন যুক্ত রাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

বুধবার বিকলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

আশারকান্দি ইউনিয়ন মহিলাদল নেত্রী মোছাঃ খানম বেগমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ খান টুনুর সঞ্চালনায় এসময় কয়ছর আহমেদ আরো বলেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রাণ তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় সন্তান ঘোষনা দিয়েছিলেন ৩১ দফার ভিতরে নতুন গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেয় হবে।

তিনি আরও বলেন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী, এই ৩১ দফার মধ্যে যা আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

বাংলাদেশে চার কোটি পরিবার আছে, চার কোটি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে, এই ফ্যামিলি কার্ড টি বরাদ্দ করা হবে পরিবারের নারী সদস্যদের নামে, পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধান সদস্যর নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে না, ফ্যামিলি কার্ড হবে পরিবারের সিনিয়র নারী সদস্যের নামে।

এসময় তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন আমি মনে করি জগন্নাথপুরের মধ্যে এই আশারকান্দি সবচেয়ে বেশি সচেতন ইউনিয়ন। দুইটা কারণে এই ইউনিয়নের মধ্যে সচেতন যারা এইখানে রাজনীতি করেন ওনারা ওনাদের পরিবার নিয়ে এসেছেন এখানে এতে বুঝা যায় ওনাদের পরিবারের থেকে ওনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছেদেন কয়ছর এম আহমেদ।

সভাশেষে আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার ও পাঠকুরা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তার মিয়া, যুগ্ম আহবায়ক ফখরুল খান, মহিলাদল নেত্রী রত্না বেগম, জোসনা বেগম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম