• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নির্বাচনের সাথে দেশবাসীর কোন সম্পর্ক নেই: এমরান চৌধুরী

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১১:৪৬
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১১:৪৬

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “দেশে নির্বাচনের নামে আসন ভাগ বাটোয়ারা করা হয়েছে। আর ভোট গ্রহনের নামে জনগনের শত শত কোটি টাকা বিনষ্ট করা হচ্ছে। এই নাটকের কোন প্রয়োজন ছিল না, ২০১৪ সালের মতো বিনা ভোটে ঘোষনা দিয়ে দিলেই হতো। এই ভাগ বাটোয়ারার নির্বাচন গণতন্ত্রের জন্য কলঙ্কজনক। এই কলঙ্কের নির্বাচনের সাথে দেশবাসী কোন সম্পর্ক নেই। তাই আগামী ৭ জানুয়ারী এই কলঙ্কের নির্বাচন সবাইকে বর্জন করে, বিএনপি ডাকে অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাঘার বিভিন্ন বাজারে চলমান অসহযোগ আন্দোলনে জনসেচতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালেহ আহমদ গেদা, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খাঁন, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা রাহুল হোসেন সাহেল, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, শফি আহমদ খান, লায়েক আহমদ, সেনাম উদ্দিন, জামাল আহমদ, জাহাংগীর আহমদ তালুকদার, জাকির হোসেন, বদরুল হক, জাহাঙ্গীর আলম সোহেল, জাহেদ আহমদ, মুরশেদ আলম, খায়ের আহমদ, শাহরিয়া মতিন অভি, আব্দুল কাইয়ুম, রফি আহমদ, আবুল হাসনাত আলম, মুহিবুর রহমান রুমাদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম