• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:২৩

 

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মত হয়ে যাবে।’

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দুদুকে এসব কথা বলতে শোনা যায়।

শামসুজ্জামান দুদু বলেন, খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।

পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভ
শামসুজ্জামান দুদু বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তার যে প্রসঙ্গটি, তিনি এ কথা বলছেন, আমজনতার ও কথা বলছেন। অনেক বড় কথা, কিন্তু জাতীয় রাজনীতিতে এগুলোর খুব একটা গুরুত্ব নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম