• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে যাওয়ার ঘোষণা যুক্তফ্রন্টের

প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:২০
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:২০

 

নিউজ ডেস্ক
নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ব‌লেন, অনুকূল পরিবেশের অভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারিনি। মহান আল্লাহর দয়ায় আমার বক্তব্যগুলো গ্রহণযোগ্যতা হওয়ার কারণে আমি ‍চিরকৃতজ্ঞ। আমাদের সিদ্ধান্তের পরে অনেকেই সমালোচনা করবে। সকলের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, আমাদের দুর্নীতি, রিজার্ভসহ অনেক সংকট আছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি কীভাবে পূরণ করবে আমি জানি না।

তিনি জানান, ১০০টি আসনে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে। জোটে থাকা দলগুলো নিজের নিজের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

সরকার ওয়াদা করেছে জাতির সামনে সুষ্ঠু নির্বাচন করবে সেটা আমরা দেখতে চাই উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করে অবদান নিতে চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম