• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি অস্ত্র মজুদ করছে: নানক

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:১৯
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:১৯

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই বিএনপি অস্ত্র মজুদ করতে শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, গত কয়েকদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতা আটক হয়েছে। আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে, দেশের শান্তি ও উন্নয়ন ঠেকাতে তারা এখন থেকেই অস্ত্র মজুদ করতে শুরু করেছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে শোকাবহ আগস্ট মাস স্মরণে মেধাবৃত্তি প্রধান, সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা পরিষদ।

নানক বলেন, এই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছে। দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার্থে এই বাঙালি জাতি এসকল অস্ত্রধারীদের আবারো প্রতিহত করতে প্রস্তুত। আগামী স্মার্ট বাংলাদেশ কেউ ঠেকাতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাথা। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারই পুত্র তারেক রহমানের পরিকল্পনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। খালেদা-নিজামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, গ্রেনেড হামলার সকল আলামত তারা মুছে দিতে চেয়েছিল। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি সেই ৭৫, সেই ২১ আগস্টে সংঘটনকারীদের আবারও ক্ষমতায় দেখতে চাই? নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশকে দেখতে চাই।

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ওরা দেশকে ধ্বংস করে আর শেখ হাসিনা সৃষ্টি করে। যাদের থাকার ঘর ছিল না তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন। আমাদের ঘরের বোনেরা গোপন রোগের জন্য কাউকে বলতে পারত না। কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে গ্রাম-গঞ্জে ক্লিনিকের মাধ্যমে তারা চিকিৎসা নিচ্ছে। বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা এখন সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তারই সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট নেতৃত্ব আমাদের আর কেউ আসেনি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নেতৃত্ব, স্মার্ট প্রশিক্ষণ, স্মার্ট শিক্ষাসহ সবকিছুতে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশ পরিণত হবে।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা সভাপতি নেছার আহমেদ এমপি, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম