• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত ও উন্নত চিকিৎসার দাবি মির্জা আব্বাসের

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৮
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যালে আহত নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও এখনো তাকে পাঠানো হয়নি। এতে আমরা হতাশ। দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক, যেন সে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে।”

তিনি আরও বলেন, “টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখতে হবে, এসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে। যদি সরকার এসব বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা আর কমান্ড ধরে রাখতে পারছে না।”

সম্প্রতি মাজার ভাঙা ও দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন সামনে রেখে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যাতে করে নির্বাচন না হয়। একটি শ্রেণি চাচ্ছে নির্বাচন যাতে না হয়।”

সরকারকে দায়ী করে তিনি বলেন, “দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম