• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়াতে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে : ইশরাক হোসেন

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:৩২
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ন্যাশনাল হাসপাতালের ক্যাপাসিটি ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। হাসপাতাল ও কলেজের উন্নতিকরণে সরকার ইতিবাচক রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ন্যাশনাল হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করে তিনি এসব কথা জানান।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনের সময় একটি বড় টিম নিরলস পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রমের ফল ঘরে আনা সম্ভব হয়েছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাদের বেশিরভাগের সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় ছিল না, তারাও তার জন্য কষ্ট করে কাজ করেছেন। এজন্য তিনি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন।

তিনি জানান, যারা তাকে নির্বাচিত করার জন্য পরিশ্রম করেছেন, সেই প্রত্যাশা অক্ষরে অক্ষরে পূরণ করার চেষ্টা করবেন।

ইশরাক হোসেন আরও বলেন, আজ আসার আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। সেখানে ন্যাশনাল হাসপাতাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক। সবার সহযোগিতা থাকলে ন্যাশনাল হাসপাতালের ক্যাপাসিটি ও সক্ষমতা বাড়ানো হবে। বিশেষ করে হাসপাতাল ও কলেজের উন্নতিকরণ করা হবে বলে সরকার সম্মতি দিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম