• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

‘পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি’

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ২:০২
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ২:০২

 

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যারা ব্রিজ থেকে ফেলে দিতে চায়, তাদের নিমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না।’

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, ‘বিএনপির কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনইতো হবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। তারা ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরেই নির্বাচন হবে। বিএনপিতে কোনো নেতৃত্ব শূন্যতা নেই বরং তাদের নেতৃত্ব সংকট আছে।’

তিনি আরও বলেন, বলা হয়েছে- বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছে, এই বলে মিথ্যাচার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০৪ সালে যে সমীক্ষা হয়েছে, সেটির ধারাবাহিকতায়ই আজকের পদ্মা সেতু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম