• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৪:০৭
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৪:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক

ফাইল ছবি
সাধারণ মানুষের মতো সারিতে দাঁড়িয়ে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেছেন তিনি।

রোববার (২ আগস্ট) সকালে তিনি ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে যান।

কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে সেখানে উপস্থিত হয়ে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে তিনি একে একে সব সরকারি প্রক্রিয়া অনুসরণ করেন। জাইমা রহমান কেন্দ্রে আসার আগপর্যন্ত সেখানকার কোনো কর্মকর্তা জানতেন না যে তিনি আসছেন।

রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন পুরোপুরি পালন করেছেন এবং আলাদা কোনো বাড়তি সুবিধা বা প্রটোকল নেননি। জাইমা রহমানের এমন পেশাদার ও ব্যতিক্রমী আচরণের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রটির বিআরটিএ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম