• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পাকিস্তান-ভারত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ১০:২৭
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ১০:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত নিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।’

গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল, তা মঙ্গলবার দিবাগত রাতে সরাসরি হামলার মাধ্যমে সংঘাতে রূপ নেয়।

এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্রমেই দুই দেশ আরও শক্তভাবে পরষ্পরকে মোকাবিলার ঘোষণা দিয়েছে। এ নিয়ে ভারত ও পাকিস্তানের পাশাপাশি উত্তেজনা বাংলাদেশেও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম