• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

পাল্টা শ্লোগানে নিউইয়র্ক কাঁপালেন আখতার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৮
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর পাল্টা স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথ উত্তাল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের হোটেলের নিচে অবস্থিত এলাকায়ও তীব্র বিক্ষোভ গড়ে ওঠে।

চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখেই পাল্টা স্লোগান দিতে হোটেলের নিচে নেমে আসেন আখতার হোসেন ও তার সহকর্মীরা।

এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ আরও কিছু নেতা-কর্মী। তারা একসঙ্গে শ্লোগান দেন— ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ শ্লোগানে রাজপথ সরব করে তুলেছেন। এ সময় হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা শ্লোগান দিতে থাকেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। এছাড়া অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম