• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা হবে: ইসলামী ঐক্যজোট

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৯:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৯:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির সভায় চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটা হবে জনগণের সঙ্গে প্রতারণা। বৃহস্প্রতিবার (২১ আগস্ট) ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির নিজস্ব কার্যালয়ে দলের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

এসময় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যে অবস্থায় এসে দাড়িয়েছে, তার থেকে পরিত্রাণ পেতে হলে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি হয়ে পড়েছে। দেশ প্রশাসনিকভাবে অকার্যকর হয়ে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সার্বিক বিবেচনায় জনকল্যাণমুখী কার্যক্রমকে গতিশীল করা।

মাওলানা আব্দুর রকিব বলেন, দেশের দ্রব্য মূল্য হঠাৎ করেই উদ্ধেগজনক হারে বেড়ে গেছে। সরকারের বাজার মনিটরিং বাড়ানো প্রয়োজন। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকা দরকার। যে কোনো কিছুর বিনিময় ফ্যাসিস্ট সরকার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সব মহলকেই নিজ নিজ অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে থেকে যারা সুবিধা ভোগ করেছে এবং দমন পীড়নকে উৎসাহিত করেছে তারা বিভিন্ন দল ও জোটের সঙ্গে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য লিয়াজোঁ করে চলেছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। ফ্যাসিস্ট সরকারে আমলে দুর্নীতি, খুন, রাহাজানি, আয়নাঘর, ক্রসফায়ারের নামে হত্যাসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। দুর্নীতির মাধ্যমে যে সব সম্পদ গড়ে তুলেছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে।

সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অসুস্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দোয়া করা হয়। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন– সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, সহ-সভাপতি মাওলানা এরশাদুর রহমান, মাওলানা কামরুজ্জামান রোকন, মাওলানা ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা মোছাব্বির রহমান মোল্লা, মাহমুদুল করিম খান, কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি শফিকুল ইসলাম, মাওলানা রুম্মান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম