• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পুকুরে ভাসছিল গৃহবধূর বিবস্ত্র মরদেহ

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৩:৪৫
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৩:৪৫

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত. বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নিহত ওই গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান অবস্থায় তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম