• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পুনঃতফসিলের অনুরোধ জাতীয় পার্টির

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৩:৩৬
আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ৩:৩৬

 

স্টাফ করেসপন্ডেন্ট

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে তফসিল পিছিয়ে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। তিনি বলেন, গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিরোধী দলীয় নেতা এ আহ্বান জানান।

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

দুপুর ১২ টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে একঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রওশন এরশাদ।

তিনি বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরো কিছুটা বর্ধিত করা প্রয়োজন বলে মনে করেন বিরোধী দলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এসব কারণে তফসিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহবান জানান বিরোধী দলীয় নেতা।

এছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার উদ্যোগ নেয়ার আহবান করেন বেগম রওশন এরশাদ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে। এটা তিনি (রওশন) রাষ্ট্রপতির কাছে বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।’ রওশনের উদ্ধৃতি দিয়ে রাঙ্গা বলেন, ‘রওশন বলেছেন যে আমাদের নির্বাচন নিয়ে মতামত নেই। এতদিন পর্যন্ত যে নির্বাচন করেছেন, তা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টির রওশনপন্থীরা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম