• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ গণঅধিকার পরিষদের

প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ১:৪৫
আপডেট: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ১:৪৫

 

স্টাফ করেসপন্ডেন্ট

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকাল তিনটায় সেখানে সমাবশে হওয়ার কথা থাকলেও পুলিশী বাধায় সমাবেশ করতে পারেনি তারা। পরে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ মোড়ে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখায় সমাবেশ করা সম্ভব হয়নি। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় শাহবাগ মোড়ে পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং ব্যাপক লাঠিচার্য করে।

এতে আমাদের দলের প্রায় ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। আহতের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া মিছিল থেকে দলের প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম