• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পোশাক নিয়ে বিপাকে বলিউডের তারকা অভিনেত্রী দিশা পাটানি

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউডের তারকা অভিনেত্রী দিশা পাটানি। ইমরান হাশমির বিপরীতে ‘আওয়ারাপন ২’ সিনেমার অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে এই আলোচনার রেশ কাটতে না কাটতেই সমালোচনার আঘাতে কিছুটা ম্লান হয়েছেন এই তারকা। দিশার পোশাক নিয়ে বিতর্ক উঠেছে। গণেশ চতুর্থীর উৎসবে লাল লেহেঙ্গায় সেজেছিলেন দিশা। গত সোমবার ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির গণেশপুজার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উৎসবের আবহে তার সাজ নজর কাড়লেও, পোশাকের চেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে তার ডিপনেক ব্লাউজ় নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, গণেশপুজার মতো অনুষ্ঠানে এমন পোশাক কি আদৌ মানানসই? দিশার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জনের নানা মত। কেউ সরাসরি পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন, আবার কেউ ধর্মীয় অনুষ্ঠানে পোশাকের ক্ষেত্রে ‘শালীনতা’র প্রশ্ন তুলেছেন।
তবে এই বিতর্কের মধ্যেই বারবার ফিরে এসেছে কৃতি শ্যাননের প্রসঙ্গ। রাখিবন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে কৃতির পোশাক ঘিরে সম্প্রতি সমাজমাধ্যমে যে সমালোচনা হয়েছিল, তার সঙ্গে দিশার গণেশপুজার সাজের তুলনা টেনেছেন অনেকেই। তাদের প্রশ্ন, একই ধরনের বিতর্কে দুই অভিনেত্রীর ক্ষেত্রে কি আলাদা মত ব্যবহার করা হচ্ছে?
কেউ লিখেছেন, ‘পুজায় এমন পোশাক পরা নিয়ে আপত্তি থাকলে দিশার ক্ষেত্রে কেন একই রকম সমালোচনা হচ্ছে না?’ আবার কারও বক্তব্য, রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতিকে যেভাবে নিশানা করা হয়েছিল, সেক্ষেত্রে দিশার পোশাক নিয়ে একই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই সূত্রেই দ্বিচারিতার অভিযোগ তুলেছেন অনেকে।
তবে দিশার সাজের প্রশংসাও করেছেন অনেকেই। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে দিশার কোনো প্রতিক্রিয়া মেলেনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম