• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পোস্তগোলায় রাইদা বাসে আগুন

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৯
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৯

 

নিউজ ডেস্ক

রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম