• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার মাজারে ঢাকা দক্ষিণ যুবদলের শ্রদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার মাজারে ঢাকা দক্ষিণ যুবদলের শ্রদ্ধা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা তাদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন নেতাকর্মীরা ‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’ এবং ‘যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগান দেন।
আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম