• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ১২ ডিসেম্বর

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:০৫
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:০৫

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ১২ ডিসেম্বর
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগদান করবেন এবং সেখানে খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন।

পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণেরও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ সফর করবেন। সফরকালে তিনি জেলা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা দেখবেন।

এর আগে, ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশও করেছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম