• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ছাড়া বিকল্প নেই : ইসি

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৫:২২
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৫:২২

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ।

আজ সোমবার নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো: সানাউল্লাহ বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই প্রবাসী ভোট নিয়ে। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম