• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১:২২
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১:২২

 

জনতার আওয়াজ ডেস্ক

রিক্রুটিং এজেন্সিকে টাকা দেয়ার পরও মালয়েশিয়া যেতে না পারা বিক্ষোভকারীরা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তারা কাওরানবাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। তারা বলছেন, সরকারের কাছে দাবি জানানো হবে।

এর আগে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীরা। আজ সকাল ৯টায় প্রায় ১৫০ কর্মী সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে কাওরানবাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

এদিকে দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। সেগুলো হলো-যেসব কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দিন-তারিখ নির্ধারণ করতে হবে; যাদের ই-ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এবং যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের সবাইকে মালয়েশিয়া পাঠাতে হবে; ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আটকে থাকা সকল কর্মীকে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রবাসী কর্মীদের কল্যাণে একটি রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করার দাবিও জানিয়েছেন তারা। এছাড়া, সরকার কর্তৃক আটকে থাকা কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম