• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রিয়াঙ্কার বাসায় হাজির হলেন রামচরণ

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৫:১৫
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৫:১৫

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একসাথে ধরা দিলেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও ভারতের দক্ষিণী তারকা রামচরণ। সেই ছবিতেই দেখা গেল অভিনেতার স্ত্রীকেও। বর্তমানে লস এঞ্জেলেসে রয়েছেন রামচরণ ও তার স্ত্রী। আর সেই সুবাদেই প্রিয়াঙ্কার বাড়ির পার্টিতে হাজির হলেন অভিনেতা ও তার স্ত্রী।

সম্প্রতি নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন বলিতারকা প্রিয়াঙ্কা চোপড়া। আমন্ত্রিত ছিলেন দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের তারকারা। আর সেই পার্টিতেই হাজির ছিলেন রামচরণ-উপাসনা। পার্টির বেশ কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন উপাসনা। ক্যাপশনে লেখা, এলএ ফ্যামিলিয়া। সাদা পোশাকে সকলের সামনে ধরা দিলেন বলি কুইন প্রিয়াঙ্কা। অন্যদিকে চিরঞ্জীব পুত্রকে দেখা গেল কালো পোশাকে।

চলতি বছর ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’। সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে এই গান। এ ছাড়াও লড়াইয়ের তালিকায় নাম রয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ছবি এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবি।

এমনকি এই বছর অস্কার অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হল মঞ্চেই লাইভ পারফর্ম করা হবে ‘নাটু নাটু’ গানের। এই গান শোনা যাবে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জর গলায়। যদিও দুই অভিনেতার নাচ দেখা যাবে কি না, সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে অস্কারের মঞ্চে এবার নয়া ইতিহাস লিখতে চলেছে ভারত এমনটাই মনে করেছেন অনেকেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম