• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তিতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫২
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫২

প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তিতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) তাদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির নতুন মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এর মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, জরুরি প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং চিকিৎসার নথি দেখার সুযোগ পাবেন প্রাণীর মালিকরা।

গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউসে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে অতিথিদের অভ্যর্থনা, পরিচয়পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা, হাসপাতাল পরিদর্শন এবং অতিথিদের মতামত ও পরামর্শ গ্রহণের আয়োজন রয়েছে।

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা চালু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণী অসুস্থ হলে দ্রুত রোগ নির্ণয়, নির্ভরযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দেশে পোষা প্রাণীর চিকিৎসা খাতের সীমাবদ্ধতা বিবেচনায় জরুরি সেবার সুনির্দিষ্ট নিয়ম, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।

বর্ষপূর্তির অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ নতুন মোবাইল অ্যাপ। এর মাধ্যমে পোষা প্রাণীর জন্য ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মোবাইল ফোনেই দেখা যাবে প্রাণীটির চিকিৎসার নথি। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই সঙ্গে রোগীর খোঁজখবর রাখা এবং প্রাণীপ্রেমীদের মতামত জানার ক্ষেত্রেও অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, “আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণী হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

প্রতিষ্ঠানটির দাবি, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা সেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, অটোমেটিক ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা একসঙ্গে রয়েছে—এমন পশুচিকিৎসা হাসপাতাল দেশে এটিই একমাত্র বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

১৫ হাজার বর্গফুট আয়তনের এই হাসপাতালে রয়েছেন ৩০ জন চিকিৎসক। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জরুরি সেবা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। এ সময়ে ৮০০টির বেশি অস্ত্রোপচারও করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম