• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:২২
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:২২

 

ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ চারজন। 

বোমাটি বিয়ের উপহার হিসেবে দেওয়া একটি মিউজিক সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন নববধূর সাবেক প্রেমিক। মঙ্গলবার এ ঘটনায় ওই সাবেক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করে।

নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। ওই বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে তা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে নারী ও শিশুসহ চারজন আহত হন।

বিস্ফোরণের তদন্ত করে পুলিশ জানায়, বোমা উপহার পাঠানো ব্যক্তি সদ্য বিবাহিতার প্রেমিক ছিলেন। তার নাম সার্জু।

কবীরধামের এসপি মনিশ ঠাকুর জানান, প্রেমিকা অন্যত্র বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে বিস্ফোরকসহ ওই উপহারটি পাঠান বলে স্বীকার করেছেন সার্জু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম