• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

বড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃ ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:১৭
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:১৭

বড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃ ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড. ইফতেখার আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী।

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন।

মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার উদ্যোক্তা সুপার মাওলানা এম এ আলীম ও মাওলানা মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, বড়লেখার চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ চৌধুরী, সুনামগঞ্জের ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট বাস-মালিক সমিতির সহসভাপতি আব্দুল মন্নান, সমাজসেবক আতাউর রহমান, আলী আজগর খান শামীম, সাংবাদিক মস্তফা উদ্দিন, মাস্টার সফর উদ্দিনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মস্তফা উদ্দিন, আব্দুল করিম ও মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম