• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৩:০৭
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৩:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার বিএনপি কার্যলায়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়।

সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মল্লিকের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য আকবার মুবিন ও কামরুজ্জামান রিফাতসহ সদর উপজেলার অধীনে সকল ইউনিয়নের নেতারা।

মিছিল এবং পথসভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ কমিটি আগামী দিনে সরকারবিরোধী চলমান আন্দোলন বেগবান করবে বলে প্রত্যাশা করেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম