• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশালে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতি আটক

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৮:১৬
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৮:১৬

 

বরিশালে বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দম্পতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

এনায়েত হোসেন জানান, ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাস ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করবে বলে জানান এই সহকারী পরিচালক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম