• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২১
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২১

 

সেপ্টেম্বরে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে যান ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল ইতালি প্রবাসী অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার ঘটনা ঘটায়।

সেই ঘটনার পরপরই সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে এ বিষয়ে অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর প্রেক্ষিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ইতালি প্রবাসীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় যে তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ, তারা হলেন— ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। এ সময় এক বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভেনিসে পুলিশের একটি কার্যালয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

তদন্ত চলমান থাকায় এবং বিষয়টি নিয়ে ইতালির আইনি বিধিনিষেধের কথা বিবেচনায় নিয়ে পুলিশ কিংবা ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ এ বিষয়ে মন্তব্য বা তথ্য দিতে রাজি হননি। তবে একটি গণমাধ্যমের পাওয়া তথ্যানুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে ফোনগুলো নেওয়া হয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম