• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৪০
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৪০

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ম্যাচের শেষ বাঁশির পরও হামজা-ফারহানরা মাঠে বসে আছেন। গ্যালারীতে দর্শকরাও নিস্তব্ধ। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার আশা যে এখানেই শেষ! সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। এবার মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় কোনো সাফল্য আসবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশবাসী।

 

শুরু থেকেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ সমানে সমান চলছিল। আক্রমণ, বল পজিশন সবই ছিল সমানতালে। ৮৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ভুল করেন। গোল কিক করার পরিবর্তে হাত দিয়ে বল বাড়ান। সেই বল বক্সের সামনে পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। তিনি আব্দুল সামাদ শেহজাদের কাছে বাড়ান। শেজাদ দারুণ দক্ষতায় বক্সে প্রবেশ করে বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করেন শট নেন। শ্রাবণ ঝাপিয়েও বল সেভ করতে পারেননি। পাকিস্তান উল্লাসে মাতে, অন্যদিকে বাংলাদেশ গ্যালারি ঝিমিয়ে যায়।

তখনও নির্ধারিত সময়ের চার মিনিট বাকি ছিল। ইনজুরি সময় দেখান চতুর্থ রেফারি চার মিনিট। বাংলাদেশ যখন গোলের চেষ্টা করেছিল, তখনই দর্শকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলার গতি থামিয়ে দেয়। পাকিস্তান পোস্টে ধোয়া উড়ে। এতে খেলা কয়েক মিনিট স্থগিত থাকে। এরপর আবার খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারান। খানিকটা ধাক্কাধাক্কিও হয়। কিন্তু গোল আর শোধ করা হয়নি।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেমন ভালো ফুটবল খেলতে পারেনি। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরি আজ কয়েকবার মেজাজ হারিয়েছেন। ফাউলও করেছেন একাধিকবার। হামজা ৭৬ মিনিটে বক্সের সামনে ফাউল করেন। পাকিস্তানের সেই ফ্রি কিকে দারুণ সেভ করেন শ্রাবণ। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের কয়েকটি সেভ করলেও শেষ পর্যন্ত একটি ভুলেই খেলা শেষ হয়।

 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ ডুলি দুই জন খেলোয়াড় বদল করেন। রহমতের পরিবর্তে বিশ্বনাথকে নামান। সুকির পরিবর্তে নামা ইব্রাহিমও তেমন সুবিধা করতে পারেননি। সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ জন ফুটবলারই ম্যাচের চিত্র বদলে দিয়েছেন। পাকিস্তান সুন্দর রক্ষণ ও দারুণ পরিকল্পিত ফুটবল খেলেছে।

সেমিতে প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেতে পারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া একটি কর্নার থেকে শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।

 

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম