• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:০৭
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:০৭

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাজ্য (ইউকে) দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আজ (মঙ্গলবার) বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের স্মরণ এবং যারা আহত হয়েছেন তাদের কথা স্মরণ করি।

বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পোস্টে বলা হয়, ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।’

এই বিবৃতিটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। কারণ এতে গত বছরের গণ-অভ্যুত্থানের স্বীকৃতি এবং অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম