• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না : পাটমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৫:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৫:৫৬

 

অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উন্নয়নের সমান সুফল পাচ্ছে।

আজ দুপুরে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভায় একথা বলেন গোলাম দস্তগীর গাজী। তিনি আরো বলেন, আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হলো বাংলাদেশ।
গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা অর্জন করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের মাতৃভূমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে মিলে একটি উন্নত, শান্তিময় ও অসাম্প্রদায়িক দেশ হবে।

তিনি বলেন, প্রকৃত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষেরা যে ধর্মের অনুসারী হোক না কেন, তারা হলো সার্বজনীন, উদার ও অসাম্প্রদায়িক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মিতা অত্যন্ত জরুরি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম