• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাসা থেকে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৫:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৫:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে পৌঁছান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান। পরে বিকাল ৫.১৫ মিনিট নাগাদ তারা সেখানে পৌঁছান।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।

এদিন বিকালে ৩০০ ফিটের সমাবেশস্থলে আসেন তারেক রহমান এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানের বক্তব্য শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম