• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাহারুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল-গুলি-ওয়ান শ্যুটার গান উদ্ধার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১

বাহারুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল-গুলি-ওয়ান শ্যুটার গান উদ্ধার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত সরাউন্ড পিস্তলের গুলি ও একটি দেশি তৈরি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অস্ত্র, গুলি ও গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম