• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির দাবি আলাদিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই : ইনু

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৮:৪৮
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৮:৪৮

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আলাদিনের দৈত্যের কাছে বিএনপি যে তিনটা ইচ্ছা পূরণের দাবি করেছে, তা কখনো সম্ভব নয়। তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই।

বিএনপির দাবি প্রসঙ্গে ইনু বলেন, রাজাকার, জঙ্গি, জামায়াত ও সাম্প্রদায়িক চক্রকে সঙ্গে নিয়ে তালেবানি সরকার, সংবিধান অদল-বদল করার হুমকি এবং নির্বাচনের আগেই একটি অস্বাভাবিক ভূতের সরকার তৈরির প্রস্তাব। এই তিনটি অস্বাভাবিক বিপজ্জনক দাবি তারা করেছে। যেটা আলাউদ্দিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই। যেটা সম্ভব না। আলাউদ্দিনের দৈত্যের কাছে বিএনপি যে ইচ্ছ পূরণের দাবি করেছে তাতে জনগণের কোনো সম্পর্ক নাই।

আজ সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম