• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির ফাঁকা আসন: হেভিওয়েট-হেভিওয়েটের লড়াই, কারা পাচ্ছেন ধানের শীষ?

প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৮:৫৩
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৮:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে আলোচনায় থাকা ঝিনাইদহ-৪ ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

গত ৩ নভেম্বর বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ ও বরিশাল-৩ আসনের প্রার্থীর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ঝিনাইদহ-৪ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

এ আসনের স্থানীয় নেতাকর্মীরা জানান, এখানে ফিরোজের জনপ্রিয়তা অনেক। এ আসনে ‘বহিরাগত’ কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে তাতে দল ক্ষতিগ্রস্ত হবে।

ঝিনাইদহ-১ আসনে মনোয়নপ্রত্যাশী মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন। আসাদুজ্জামান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, পদত্যাগ করে নির্বাচন করবেন।

বরিশাল-৩ আসনে মনোনয়ন হেভিওয়েট প্রার্থী চান স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মুলাদী উপজেলার সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান।

সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ-সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, জেলার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। এর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে নাছির উদ্দিন চৌধুরী এগিয়ে বলে জানা গেছে।

পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তিনিও ত্যাগী ও পরীক্ষিত নেতা। বাকি ফাঁকা আসনেও রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী। বিএনপির দুর্দিনে তাদের অনেক ত্যাগ রয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা জানান, দ্রুতই তাদের আসনে একক প্রার্থী ঘোষণা চান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম