• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর প্রেস ব্রিফিং

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১২:০১
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১২:০১

 

জরুরী ভিত্তিতে আজকে এত রাতে এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
• আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে জানাচ্ছি যে, কারান্তরীণ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২দিন যাবৎ মারাত্মকভাবে অসুস্থ। আমরা জানতে পেরেছি তিনি বর্তমানে কারা হাসপাতালে ২দিন যাবত চিকিৎসাধীন আছেন এবং কোন খাবার খেতে পারছেন না। এড. রুহুল কবির রিজভী’র স্ত্রী আঞ্জুমান আরা আমাদেরকে জানিয়েছেন, তিনিও এবিষয়ে বার বার যোগাযোগ করে কোন কিছু জানতে পারছেন না।
আপানারা জানেন, রিজভী আহমেদ আগে থেকেই অসুস্থ ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হরতালে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেসময় এবং পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার শরীরে অপারেশন হয়। গত ২ বছরে তিনি হৃদরোগে ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি যখন কারাগারে বন্দি থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছিল। কারা হাসপাতালে রেখে চিকিৎসা করানো সম্ভব ছিলনা বলেই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল।
কারাগারে রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হবার সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে তাঁর উন্নত চিকিৎিসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোন হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সাথে কারাগারে তার বিষয় স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
• আমরা তীব্র ক্ষোভের সাথে লক্ষ করছি যে, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবীতে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল আচরণ করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীণ ভাষায় কথা বলছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দরা কুরুচিপূর্ণ ভাষায় শুধু নেতৃবৃন্দকে নিয়ে নয়, আন্দোলন নিয়েও ব্যাঙ্গ বিদ্রুপ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আন্দোলনের গণজোয়ারে পতনের ভয়ে ভীত হয়ে তারা অরাজনৈতিক আচরণ করছে। আমরা তাদের প্রতি এধরনের অশালীন, অরাজনৈতিক, কুরুচিপূর্ণ ভাষা পরিত্যাগ করে রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলবার আহবান জানাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম