• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির সমাবেশে ৮ মেডিকেল টিম

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:২১
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:২১

 

নিউজ ডেস্ক
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির সমাবেশে দলের চিকিৎসকদের পক্ষ থেকে আটটি মেডিকেল টিম কাজ করছে।

শনিবার সকাল থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আটটি দল অ্যাম্বুলেন্স নিয়ে অবস্থান নিয়েছে।

রফিকুল ইসলাম সোহাগ নামে মেডিকেল টিমের এক সদস্য বলেন, সারাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ যোগ দিতে এসেছেন। তাদের সুস্থ রাখার জন্য মেডিকেল টিম কাজ করছে।

তিনি বলেন, আটটি টিমে মেডিকেল ইউনিট কাজ করছে। প্রতি টিমে তিনজন করে ডাক্তার আছেন। তারা বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেবেন। এছাড়া তারা সমাবেশ পানি সরবরাহ করবেন।

গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম