• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির সমাবেশ : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৪:৩৭
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৪:৩৭

 

জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার।

এদিকে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম