• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১:০৩
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১:০৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সভায় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, ‘সরকার দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন আন্দোলন করে লাভ নেই, আমাদের সময় দিতে হবে। আমরা তিনটি স্তরে আলোচনা করব–প্রথমত, যারা আন্দোলন করছেন বা দাবি জানাচ্ছেন; দ্বিতীয়ত, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবকগণ; তৃতীয়ত, যেসব প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি নিয়োগ দেয় যেমন: পিডব্লিউডি, এলজিইডি ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড–তাদের প্রধানদের সঙ্গে বসব।’

তিনি আরও বলেন, ‘একদিকে ৩ দফা, অন্যদিকে ৭ দফা দাবি রয়েছে। আমাদের কাজ হবে দুপক্ষের মধ্যে সেতুবন্ধ তৈরি করা, যাতে উভয় পক্ষই উপকৃত হয়। আমরা নিরপেক্ষতার সঙ্গে সমস্যার ন্যায্য সমাধান করার চেষ্টা করব।

কমিটির অপর সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এতদিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা সমস্যাগুলো অনুধাবন করে সুপারিশ প্রণয়ন করব এবং সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে তা পেশ করব।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম