• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিকল্পস্থানসহ বিএনপির কাছে সাত তথ্য জানতে চেয়েছে পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৫:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৫:০৫

 

নিউজ ডেস্ক
বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করতে চাইলেও বিকল্প দু’টি স্থানের নামসহ দলটির কাছে ৭টি তথ্য জানতে চেয়েছে পুলিশ। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বুধবার পুলিশ চিঠি দিয়ে এসব তথ্য চায়। পুলিশের পক্ষে এই চিঠি দিয়েছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া।

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনা সহ ৭টি তথ্য।
এদিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। দলটি এ জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। তাদের চিঠির জবাবেও একই তথ্য চেয়েছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম