• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন: নিপুণ রায়

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৩:৩৩
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৩:৩৩

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরি। ছবি: খবরের কাগজ
বিগত ১৭ বছর এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। সেই জায়গা থেকে ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরি।

তিনি বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।’

রবিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমাম ও পুরোহিতদের দৃষ্টি আকর্ষণ করে নিপুণ রায় বলেন, ‘মসজিদে বয়ান রাখার সময় ইমাম সাহেবদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখতে হবে। যাতে তরুণ সমাজ, প্রত্যেকটি পরিবার মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। পুরোহিত যারা আছেন, আপনারও মন্দিরগুলোতে মানুষকে মাদকের বিষয়ে সচেতন করবেন।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিস্তার রোধে শুধু সচেতনতা বাড়ালেই হবে না, তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্ত হওয়ার প্রবণতা কমে যাবে। শুধু বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেই হবে না, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করতে হবে।’

আরও পড়ুন
ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে
ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম