• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:১৬
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:১৬

 

গাজীপুরে প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা পাচারের সময় তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১-এর পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, মঙ্গলবার দুপুরে সদর থানাধীন হাড়িনাল (কাঁচা বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।     

আটক তিন জন হলো– কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল মতিনের ছেলে রবিউল মিয়া (২৪), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঝনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মৃত আব্দুল জলিলের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।    
এএসপি নোমান জানান, গোপন সংবাদে র‌্যাব হাড়িনাল এলাকায় সড়কে চেকপোস্ট বসায়। সড়কে প্রাইভেটকার চেক করে মাদক ব্যবসায়ী রবিউল মিয়া ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় ১০০ কেজি গাঁজা, নগদ টাকা, এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।   
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাতে তিন জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম