• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:০২

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।

তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে তানভীরের। এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে পরিবার সূত্র জানায়, ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তানভীর। নতুন জীবনের শুরুতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম