প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা বিএনপির ‘সুপার ফাইভ’—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
একইসঙ্গে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদেরও যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।













