• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ওসমানী বিমানবন্দর

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ২:১৯
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ২:১৯

 

নিজস্ব প্রতিবেদক

বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দুদিন পর বন্যার পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকার কারণে গত ৫ দিন ধরে বন্ধ ছিলো সিলেট বিমানবন্দরে ফ্লাইট উঠানামা।

তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফের চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।

জানা যায়, রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দুদিন পর গত রোববার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম