• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না, খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৩:০০
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৩:০০

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণও ফায়ার সার্ভিস তদন্ত করছে। এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরতে দেরি কেন, এমন প্রশ্নে গোলাম ফারুক বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই নিয়ে তদন্তে তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।

গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম