• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে স্বাশিপ নেতাকে আ.লীগের মনোনয়ন দেয়ার দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৩:৪১

 

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. আকরাম খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শাহজাহান আলম সাজু একজন কারা নির্যাতিত নেতা। এলাকার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার অবদান রয়েছে। করোনা মহামারির সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিশেষ অবদান রেখেছেন।’

১৯৭৫ সালের পর ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনটি আওয়ামীলীগের হাত ছাড়া হয়ে যায়। বিগত তিনটি নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের দলীয় কোনো প্রার্থী না দেয়ায় নিশ্চিত বিজয় থেকে দল বঞ্চিত হয়। আসন্ন উপনির্বাচনে সার্বিক বিবেচনায় শাহজাহান আলম সাজুকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এ সময় সরাইল, কসবা, আশুগঞ্জসহ জেলার স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম